CLASS 11 Unit-1 PHYSICS SHORT REVISION SEMESTER-1 - EVERY THINK - SUDIPTA SAMANTA

EVERY THINK - SUDIPTA SAMANTA

We provide you the best study material, Lecture video series, PDF books and notes for class XI, XII, WBJEE, NEET, IIT-JEE, B.Sc, M.Sc chapter wise.

adsbygoogle

Breaking News

WELCOME TO MY WEBSITE "EVERY THINK" AND SEE SOMETHING NEW

Post Top Ad

Post Top Ad

Free Study Material Download From Here

Monday, October 19, 2026

CLASS 11 Unit-1 PHYSICS SHORT REVISION SEMESTER-1

CLASS 11 PHYSICS

UNIT-I | ভৌতজগৎ এবং পরিমাপ

Physical World and Measurement



  • মূল রাশিগুলির উপর কোনো ভৌত রাশির নির্ভরতা যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয়, তাকে ওই ভৌত রাশির মাত্রা বলে।

  • কোনো রাশির মাত্রা 1 হলে তাকে মাত্রাহীন ভৌত রাশি বলে।

  • কোনো ভৌত রাশি মাত্রাহীন হলেও তার একক থাকতে পারে, যেমন— কোণ ও ঘনকোণ।

  • কোনো ভৌত রাশির একক মূলত দুই প্রকার (i) মূল বা প্রাথমিক একক (ii) লব্ধ একক।

  • যে সমস্ত ভৌতরাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যাদের একক থেকে অন্যান্য ভৌতরাশির একক গঠন করা যায়, সেই সমস্ত রাশির একককে প্রাথমিক একক বলে।

  • যে সমস্ত ভৌতরাশির একক এক বা একাধিক প্রাথমিক একক থেকে গঠন করা যায়, সেই সমস্ত রাশির একককে লব্ধ একক বলে।

  • আন্তর্জাতিক পদ্ধতিতে সাতটি মৌলিক ও দুটি সম্পূরক একক আছে।

  • কোনো প্রাকৃতিক রাশিকে মৌলিক রাশিগুলির মাত্রায় প্রকাশ করে সমীকরণ লেখা হলে সেই সমীকরণকে মাত্রীয় সমীকরণ বলে।


  • দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি প্রধানত দুই ধরনের (i) প্রত্যক্ষ পদ্ধতি ও (ii) পরোক্ষ পদ্ধতি।

  • ভার্নিয়ার ও স্ক্রু-গেজের সাহায্যে পরিমাপযোগ্য ক্ষুদ্রতম দৈর্ঘ্যই হল যথাক্রমে ভার্নিয়ার স্থিরাংক ও লঘিষ্ঠ ধ্রুবক।

ভার্নিয়ার স্কেলের n-সংখ্যক দাগ মূল স্কেলের (n-1)-সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সমান হলে,


ভার্নিয়ারস্থিরাংক(VC)=1nমূলস্কেলেরএকটিক্ষুদ্রতমঘরেরমান।





  • যোগ ও বিয়োগের ক্ষেত্রে উত্তরফলের দশমিক চিহ্নের পরের অঙ্কগুলির সংখ্যা ন্যূনতম, উত্তরফলে দশমিক চিহ্নের পরের অঙ্কসংখ্যা তার সমান হবে।

  • গুণ ও ভাগের ক্ষেত্রে উত্তরফলের তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা হবে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যাযুক্ত রাশির অঙ্কসংখ্যার সমান।

  • কোনো পরিমাপ যন্ত্রের সঠিকতা বলতে বোঝায় ওই যন্ত্রটি সংশ্লিষ্ট রাশিটির প্রকৃত মানের কত কাছাকাছি পরিমাপ করতে সক্ষম।

  • কোনো পরিমাপ যন্ত্রের সূক্ষ্মতা বলতে বোঝায় ওই যন্ত্রটি দিয়ে সংশ্লিষ্ট রাশিটির পরিমাপ করলে পরপর পরিমাপে প্রাপ্ত পাঠগুলি পরস্পরের কত কাছাকাছি হয়।

No comments:

Post a Comment

Your Comments help us a lot

CLASS 11 Unit-2 PHYSICS SHORT REVISION SEMESTER-1

  CLASS 11 PHYSICS সরল রৈখিক গতি  (Motion in a Straight Line) কোনো বস্তুর অবস্থান কিংবা গতি ও স্থিতির বর্ণনার জন্য অপর কোনো বস্তু বা বিন্...

Post Top Ad